হবিগঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হবিগঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাকাইলছেওয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

কাকাইলছেওয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

মোহাম্মদ জামিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে :
গোসল  করে বাড়ি  ফিরা হল না সাজু  নামে এক যুবকের। 


হবিগঞ্জে জেলার আজমিরীগঞ্জ উপজেলার  কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু বরন করে । ১১ই মে রোজ রোববার  বিকেল প্রায় ৫ ঘটিকায়    এ ঘটনা ঘটে। মৃত সাজু মিয়া কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার পুত্র।


স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সাজু মিয়া তার বাড়ির পাশে জমিতে পানি দেওয়ার ড্রেনে গোসল করতে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের শিকার হন সাজু। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে আহত অবস্থায়  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার  মৃত ঘোষণা করেন। 


ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আ: রব মিয়ার সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, রোববার বিকেলে সাজু মিয়া তার বাড়ির পাশে একটি ড্রেনে গোসলের সময় বজ্রপাতে আহত হন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বজ্রপাতে সাজু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজমিরীগঞ্জের বি এন পির  উত্তপ্ত রাজনীতি এখন ইউনিয়নে ছরাচ্ছে

আজমিরীগঞ্জের বি এন পির উত্তপ্ত রাজনীতি এখন ইউনিয়নে ছরাচ্ছে

মোঃ আশিকুর রহমান স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জের বি এন পির  উত্তপ্ত রাজনীতি এখন ইউনিয়নে ছরাচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক আহমেদ আলী মুকিবের  একটি গ্রুপ,ও  সাবেক সাংগঠনিক সম্পাদক  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, একটি  গ্রুপ, নেতৃত্বের প্রতিযোগিতায় এখন উত্তপ্ত আজমিরীগঞ্জ  উপজেলা বি এন পি পাশাপাশি এখন  ইউনিয়ন পর্যায়ে চলে গেছে  রাজনীতি । দল গোছানোর চেষ্টা  উভয় পক্ষই এতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।  আজমিরীগঞ্জ  উপজেলার  জলসুখা ইউনিয়নে  পাল্টা পাল্টি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পক্ষে-বিপক্ষে  সভা সমাবেশ করেন জলসুখা ইউনিয়ন বি এন পি দুই পক্ষই। এতে এলাকায় আলোচনার ঝড় বইছে । গতকাল সোমবার ২টি আহবায়ক কমিটি গঠন হয় ।আহমেদ আলী মুকিব গ্রুপের ইউনিয়ন কমিটির সাবেক  সভাপতি সলিমুল্লাহর বাড়িতে বিকাল ৩ ঘটিকায় ২১জন সদস্য  বিশিষ্ট কমিটি গঠন করে। এবল  সন্ধায় জলসুখা  বাজারে ডাঃ জীবন গ্রুপে ৭১ সদস্য বিশিষ্টি  আহ্বায়ক কমিটি গঠন করে।

সংষ্কার কাজ না হওয়ায় আজমিরীগঞ্জ - বানিয়াচং শরীফ উদ্দিন সড়কে  সাধারন মানুষের দুর্ভোগ চরম সীমায়

সংষ্কার কাজ না হওয়ায় আজমিরীগঞ্জ - বানিয়াচং শরীফ উদ্দিন সড়কে সাধারন মানুষের দুর্ভোগ চরম সীমায়

মোঃ মোজাহিদ মিয়া, আজমিরীগঞ্জ প্রতিনিধি :

আজমিরীগঞ্জ বানিয়াচং (শরীফ উদ্দিন) সড়কের যানবাহনে চলাফেরা রীতিমত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, বর্তমানে এই রাস্তার দুরবস্থার কারণে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে   চলাচল করছে জনসাধারণ । ফলে সাধারন মানুষের দুর্ভোগ চরম সীমায় পৌঁছেছে, প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা । অবিশ্বাস্য হলে ও সত্যি একবার টেন্ডার হয়ে ও থমকে গেছিলো শরীফ উদ্দিন সড়কের মেগা প্রকল্পের সংষ্কার কাজ।


৩২ কোটি মেগা প্রকল্প রিটেন্ডার করে মন্ত্রনালয়ে পাঠানো হয়। কিন্তু ঠিকাদার প্রতিষ্টানগুলির জটিলতার কারনে, মন্ত্রনালয় থেকে সংস্কারের কাজটি রিভাইলেশনে জেলা ও বিভাগীয় সড়ক ও জনপদ বিভাগে ফিরে আসে। আর এদিকে রাস্তার বেহাল অবস্থা সব মিলিয়ে মানুষের জীবন যাপন বিপর্যস্ত, ভয়াবহ ধারণ করেছে ।আজমিরীগঞ্জ উপজেলা জেলা সদরের সাথে একমাত্র  যোগাযোগের অবলম্বন হচ্ছে শরিফ উদ্দিন সড়ক ও আজমিরীগঞ্জ  বানিয়াচং  ভায়া শিবপাশা  সড়ক  সেই  সড়ক গুলোর বেহাল দশা হয়ে পড়েছে। কোথাও কোথাও  পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। বৃষ্টি হলেই দেখা যায় এ যেন রাস্তা নয় ছোট বড় পুকুর, কোথাও সড়ক ধসে পড়েছে,  চলাচলের অযোগ্য। এক পাশ থেকে রাস্তা সংস্কার করা হয়, আরেক পাশ দিয়ে নষ্ট হয়।


সরেজমিনে গিয়ে দেখা যায়  আজমিরীগঞ্জে উপজেলা সদরে মূল প্রবেশদ্বার  থেকে শুরু করে  জলসুখা ঈদগাহ সামনে এবং  ঝিংরি ব্রীজের গোড়ার সংযোগ স্থানে বড় ধরনের গর্ত হয়েছে , গাড়ি চলাচলের সময় যেন নেীকার  মতো ঢেউ খেলে  কখন  যেন গাড়ি  উল্টে যায়,  সড়কটির এমন ভাঙ্গন ও বেহাল দশা থাকলেও ছোটবড় যানবাহন চালকদের জন্য সতর্কীকরণে নেই কোন সতর্কীকরণ বোর্ড । এরই মাঝে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস, সিএনজি, মালামালবাহী ট্রাক, পিক আপ সহ  শতশত যানবাহন। এসময় স্থানীয় লোকজনের সঙ্গে  আলাপকালে বেশ কয়েকজন  জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘদিনেও এসব ভাঙ্গন সংস্কারের কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।স্থানীয়রা জানান, সড়কটিতে শতশত যাত্রীবাহী, মালবাহী পরিবহন চলাচল করে। সড়কটির দ্রুত মেরামত না করা হলে যেকোন সময় ঘটবে বড় ধরনের দুর্ঘটনা। জানা যায়, এই রাস্তার সংষ্কার  কাজের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ৩২ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন হয়।ভাটি এলাকার জনগনের শঙ্কা জেগেছে এই রাস্তার সংস্কার কাজ কি হবে., তারপর ও নতুন করে আশার আলো জেগেছিল সংষ্কারের কাজ রিটেন্ডারে হওয়ায়।

 

এই বিষয় নিয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী(সওজ) সড়ক উপ- বিভাগ হবিগঞ্জ , মোঃ শহীদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, টেন্ডার দেওয়ার পর রিটেন্ডার দেয়, রিভাইলেশন করার পর মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে, মিনিস্ট্রি একবার ফেরত পাঠিয়েছে, আবার রিভাইলেশন পাঠার পর মিনিস্ট্রি এপ্রোব করলে কাজ হয়ে যাবে।এই বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী যোগাযোগ করতে পারেন।
উপ সহকারী প্রকৌশলী(সওজ) সড়ক জোন সিলেট , আরিফ হোসাইন এর সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, আজমিরীগঞ্জ বানিয়াচং (শরীফ উদ্দিন) সড়কের সংষ্কার কাজ রিভাইলেশন চলছে এ সপ্তাহে রিভাইলেশন মন্ত্রনালয়ে পাঠানো হবে। ঠিকাদার প্রতিষ্ঠান গুলোর কারনেই রিভাইলেশন চলছে, এখনও কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পাবে ফাইনাল হয় নি। কবে কাজ শুরু হতে পারে জিজ্ঞেস করলে তিনি জানান সংষ্কার কাজ শুরু হতে দেরি হবে, তবে রিভাইলেশন হলে বোঝা যাবে কবে কাজ শুরু হবে।

কাকাইলছেওয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় পুলিশের হাতে ধরা

কাকাইলছেওয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় পুলিশের হাতে ধরা

আব্দুল মজিদ, কাকাইলছেও প্রতিনিধি :
আজমিরীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় মানিক মিয়া নামে এক চুরকে আটক করেছে এসআই জয়ন্ত।

আটককৃত চুরের নাম মানিক মিয়া (১৯) পিতার নাম জয়নাল মিয়া। সে কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর এর বাসিন্দা। 

শনিবার (০২/১১/২০২৪) আনুমানিক ১ টার দিকে মোঃ রুবেল ভূঁইয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। 

মানিক মিয়া অটোরিকশা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আজমিরীগঞ্জ থানা পুলিশ ২.৩০ মিনিটের দিকে সন্দেহ জনকভাবে মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে অটোরিকশাটি চুরি করে এনেছে বলে জানায়। পরে পুলিশ অটোরিকশা সহ মানিক মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

খবর পেয়ে ভুক্তভোগী অটোরিকশার মালিক আশিক মিয়া থানায় উপস্থিত হয়ে মানিক মিয়ার বিরুদ্ধে অটোরিকশা চুরির মামলা দায়ের করে।

আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত জানান, মানিক মিয়াকে কোর্টে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে।

নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে কর্তৃক নগদ অর্থ প্রদান

নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে কর্তৃক নগদ অর্থ প্রদান

এম. মজিবুর রহমান, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে এর অর্থায়নে মোঃ নাজমুল আলম চৌধুরী বাবুল এর সার্বিক তত্ত্বাবধানে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। 

৫ অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকায় উক্ত ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ পৌঁছে দেন । এ সময় স্থানীয় 

স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন আমজদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মনছুর আহমদ আজাদ, কালাভরপুর গ্রামের মোঃ লুৎফুর মিয়া, মোঃ সাইফুর রহমান, প্রজাতপুর গ্রামের মোঃ ফয়ছল মিয়া, নুরুল আমীন চৌধুরী প্রমূখ। সুদূর যুক্তরাজ্য থেকে দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসী গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে সভাপতি খুররম চৌধুরী, সিনিয়র সহসভাপতি নানু মিয়া, সাধারণ সম্পাদক মনসুর আহমদ রুবেল এবং ট্রেজারার মিয়া মুহাম্মদ জামিলকে সহ উক্ত সংগঠনের সাথে সম্পৃক্ত সকল সদস্যকে আন্তরিক  ধন্যবাদ জ্ঞাপন করেন।