জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে 'শাল্লায় সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ'

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে 'শাল্লায় সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ'

শাল্লা থেকে : 

সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসন‌  ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তীর সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়াম  হল রুমে  ২৬ জুলাই শনিবার সকাল ৯ টার সময় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে শপথ পাঠ অনুষ্ঠিত হয় ।


অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।


এসময় তিনি বলেন একটি সভ্য জাতির চেহারা ধরা পড়ে তার নারীর চোখে, তার শিশুর হাসিতে।

মর্মান্তিক নিরাপত্তার চাদরে, তাই সযত্নে ঢাকা থাকুক নারী শিশু সহ অবহেলিত সকল শ্রেণীর পেশার মানুষ।


রাষ্ট্রীয় সেবা হোক সকল জনগণের অধিকার, আর জন মানুষ হোক আত্ন শক্তিতে বলীয়ান।


আজ প্রতিজ্ঞা করছি আমরা সেই আস্তা হব।

এই শপথ পাঠ অনুষ্ঠানে শাল্লা উপজেলা কৃষি অফিসার শুভজিৎ রায়, শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন,  শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার কামরুল ইসলাম, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক মোঃ ফারুক দৈনিক হাওরাঞ্চলের কথা । সাংবাদিক হাবিবুর রহমান হাবিব দৈনিক সিলেটের ডাক, প্রমূখ 

এ ছাড়া অনুষ্ঠানে ভিবিন্ন শ্রেণী পেশার লোক জন   সহ স্থানীয় মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।

১৫ বছরের সন্ত্রাস ও হত্যাকাণ্ডের তালিকা প্রস্তুত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

১৫ বছরের সন্ত্রাস ও হত্যাকাণ্ডের তালিকা প্রস্তুত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানের আগের ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সন্ত্রাসী হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন।  


বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবার। তারা গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে দলীয় সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরি ও প্রতিটি ঘটনা তদন্তের অনুরোধ জানান।  

আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ বলেন, "দেশের স্বার্থে কথা বলার জন্যই আমার ছেলেকে হত্যা করা হয়েছে। অসম পানি বণ্টনের বিরুদ্ধে তার আওয়াজই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।" তিনি আবরার হত্যা মামলার দ্রুত বিচার ও কুষ্টিয়ায় গড়াই নদীতে সেতু নির্মাণের জোরালো দাবি তুলে ধরেন। 

আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো শিক্ষার্থীবান্ধব নয়। ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে। আমরা চাই অন্তর্র্বতী সরকার এই সংকট দূর করবে।" তিনি বুয়েটে র‌্যাগিং বন্ধে কঠোর পদক্ষেপ ও পূর্বের নিপীড়নমূলক ঘটনাগুলোর তদন্তের দাবি জানান।  

প্রধান উপদেষ্টা আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে নৃশংস অপরাধ আখ্যায়িত করে এর সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। তিনি বলেন, "গণঅভ্যুত্থানের আগে দলীয় সন্ত্রাস ও রাষ্ট্রীয় হামলায় নিহতদের তালিকা তৈরি করা হবে। প্রতিটি ঘটনা তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।"  

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আগামী দিনগুলোতে তদন্ত প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হবে বলে তিনি উল্লেখ করেন

জাপানে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশের এক লাখ শ্রমিক পাঠানোর পরিকল্পনা

জাপানে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশের এক লাখ শ্রমিক পাঠানোর পরিকল্পনা

জাপানে ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ দক্ষ শ্রমিক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। টোকিওতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশিদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্র্বতীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি বলেন, এটি কেবল কাজের সুযোগ নয়, বরং দুই দেশের মানুষের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগও সৃষ্টি করবে।

সেমিনারে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান ও প্রশিক্ষণের সহযোগিতা বৃদ্ধি করবে। বিএমইটি ও কাইকম ড্রিম স্ট্রিট, এবং বিএমইটি ও ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস ও জেবিবিআরএর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকই ২৭ বছরের নিচে, যা তরুণ ও দক্ষ শ্রমিক হিসেবে বিশ্বের অন্যান্য দেশে যেতে সক্ষম।

শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের প্রতিনিধি পরিচালক মিতসুরু মাতসুশিতা বলেন, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের প্রতি আগ্রহী এবং এই ধারা অব্যাহত থাকবে। তিনি যোগ করেন, বাংলাদেশি মেধাবীদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব। এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, বাংলাদেশকে তরুণ ও দক্ষ শ্রমিকের সম্ভাবনাময় উৎস হিসেবে দেখা হচ্ছে।

ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতিবছর ১৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, যা ৩০০০-এ উন্নীত করার পরিকল্পনা চলছে। বাংলাদেশের কারিগরি শিক্ষার্থীরা জাপানের চাকরির বাজারে প্রবেশ করতে পারবে বলে তিনি আশাবাদী।

জেইটিসিও চেয়ারম্যান হিরোআকি ইয়াগি বাংলাদেশের শ্রমিকদের সম্ভাবনা ও ভাষা শিক্ষা ঘাটতির চ্যালেঞ্জ তুলে ধরেন। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জনসংখ্যা হ্রাসের কারণে জাপানে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বাড়বে, যা দুই দেশের জন্যই সুফল বয়ে আনবে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানান, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট এক কোটি ১০ লাখে পৌঁছাবে, যা বাংলাদেশকে আরও দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ দেবে। এই উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে

ইনফিনিক্স নোট ৫০-এর দাম কমলো, ক্রেতাদের জন্য সুখবর

ইনফিনিক্স নোট ৫০-এর দাম কমলো, ক্রেতাদের জন্য সুখবর

ইনফিনিক্স তাদের জনপ্রিয় স্মার্টফোন নোট ৫০ মডেলের দাম দুই হাজার টাকা কমিয়েছে। আগের দাম ছিল ২৭,৯৯৯ টাকা, যা এখন মাত্র ২৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই দাম পরিবর্তনের মাধ্যমে ইনফিনিক্স মিড বাজেট ক্রেতাদের মধ্যে আরও জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে কাজ করছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির জন্য। ফোনটি এখন আরও কिफায়তিতে উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে।


ইনফিনিক্স নোট ৫০-এ রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যা সাধারণত ফ্ল্যাগশিপ ফোনেই থাকে। ফোনটির নির্মাণে ব্যবহার করা হয়েছে ‘আর্মর অ্যালয়’ ফ্রেম, যা দামাস্কাস স্টিল এবং এয়ারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়ামের মিশ্রণ থেকে গঠিত।


হার্ডওয়্যারে ফোনটিতে হেলিও জি১০০ আলটিমেট চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে যুক্ত। ইনফিনিক্সের নিজস্ব ‘ওয়ান ট্যাপ এআই’ প্রযুক্তি ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে সহজ করে এবং ফোনের ব্যাটারি ও পারফরম্যান্স স্বয়ংক্রিয়ভাবে অপ্টিমাইজ করে।


ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওয়াইএস) প্রযুক্তি সমর্থন করে। দীর্ঘ সময় ফোন ব্যবহারের জন্য এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড এবং ৩৩ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সম্পন্ন। এই ফিচারটি এই দামের মধ্যে বিরল।


সফটওয়্যারে ফোনটি ২ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং ৩৬ মাসের নিরাপত্তা প্যাচ সাপোর্ট পাবে। নতুন দাম দেশের বিভিন্ন অনলাইন এবং অফলাইন দোকানে ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এই দামের সঙ্গে ইনফিনিক্স নোট ৫০ স্মার্টফোন বাজারে মধ্যবিত্ত ও তরুণ প্রজন্মের জন্য আকর্ষণীয় পছন্দ হিসেবে আবির্ভূত হয়েছে।

ক্রেতারা আশা করছেন, এই দামের সঙ্গে এই প্রযুক্তিগত সুবিধাগুলো ইনফিনিক্স নোট ৫০ কে আরও বেশি জনপ্রিয় করে তুলবে। ফোনটির নতুন দাম ঘোষণা হওয়ার পর থেকে বাজারে আগ্রহ হড়ঃরপবধনষু বেড়েছে। স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে যারা মান ও বাজেটের মধ্যে সঠিক সমন্বয় চান, তাদের জন্য এই ফোন এখন অন্যতম সেরা বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।সর্বশেষ বাজারে নতুন দামে ইনফিনিক্স নোট ৫০ পাওয়া শুরু হয়েছে এবং এটির জনপ্রিয়তা ভবিষ্যতেও বাড়তে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ডুয়েটের ৫ ছাত্র হল থেকে বহিষ্কার, তদন্ত দাবি শিক্ষার্থীদের

ডুয়েটের ৫ ছাত্র হল থেকে বহিষ্কার, তদন্ত দাবি শিক্ষার্থীদের

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ সমকামিতার অভিযোগে পাঁচজন ছাত্রকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, যা নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার ও বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ ছাত্ররা। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ব্যানার নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করে জানান, পাঁচজন সহপাঠী সমকামিতায় জড়িত। এসব অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার তদন্তে নামে এবং প্রাথমিকভাবে পাঁচ ছাত্রকে সংশ্লিষ্ট দুটি আবাসিক হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে।


বহিষ্কৃতদের মধ্যে তিনজন কাজী নজরুল ইসলাম হলের ও বাকি দুজন শহীদ তাজউদ্দীন আহমদ হলের শিক্ষার্থী। বহিষ্কারের বিষয়ে ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস একটি বিজ্ঞপ্তিতে জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং পরিস্থিতি বিশ্লেষণ করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।


বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে এবং সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রশাসন সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে।


অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, কেবল সাময়িক বহিষ্কার যথেষ্ট নয়। তারা স্থায়ী বহিষ্কার, নিরপেক্ষ তদন্ত এবং মানবিক ও নৈতিক শিক্ষার পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।


এই ঘটনাকে কেন্দ্র করে ডুয়েট ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ধৈর্য রাখার অনুরোধ জানানো হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সকল পক্ষের জন্য ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়


গ্রীষ্মকালে ত্বক দ্রুত শুষ্ক, ফুসকুড়ি ও ক্লান্ত মনে হতে পারে। তাই গরমে ত্বক সতেজ রাখা খুবই জরুরি। ত্বকের যতেœ প্রথমে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি শরীর থেকে টক্সিন বের করে এবং ত্বক হাইড্রেটেড রাখে। রাতে ভালো ঘুম ত্বকের জন্য অপরিহার্য কারণ এ সময় ত্বক নিজেকে পুনরুজ্জীবিত করে।


দ্বিতীয়ত, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, বিশেষ করে হালকা ওয়াটার বেসড গুলা ভালো। এগুলো ত্বককে সহজে শুষ্ক হতে দেয় না। ত্বকের ধুলো-ময়লা দূর করতে সপ্তাহে অন্তত দু’বার স্ক্রাব বা পিলিং করা দরকার। তবে অতিরিক্ত স্ক্রাবিং ত্বক ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই সাবধানে করতে হবে।


সানস্ক্রিন ছাড়া বাইরে বের হওয়া উচিত নয়। টঠ রশ্মি ত্বকের ক্যান্সার থেকে শুরু করে ব্রণ এবং রিঙ্কলসের কারণ হতে পারে। প্রতিদিন ঝচঋ ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। গরমে হালকা, শীতল ও আরামদায়ক পোশাক পরিধান করলে ত্বক বায়ুমণ্ডলের প্রভাব থেকে রক্ষা পায়।


বাজারের নানা ফেসিয়াল মিস্ট বা ঠান্ডা রাখার স্প্রে ব্যবহারেও ত্বক অনেকটা সতেজ লাগে। শীতে যেমন ত্বকের যতœ নিতে হয়, গরমেও বিশেষ যতœ নেওয়া উচিত, যা ত্বককে দীর্ঘস্থায়ী স্বাস্থ্যবান রাখে।


সবশেষে, মানসিক চাপ কমানো এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলাও ত্বকের জন্য খুব প্রয়োজনীয়। ফলে, গরমে নিজের ত্বকের যতœ নিয়ে একটু বেশি সচেতন হলে অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।


এই গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার জন্য এই সহজ টিপসগুলো অনুসরণ করুন এবং নিজের সৌন্দর্যের পরিচর্যা করুন।

কাকাইলছেওয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

কাকাইলছেওয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

মোহাম্মদ জামিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে :
গোসল  করে বাড়ি  ফিরা হল না সাজু  নামে এক যুবকের। 


হবিগঞ্জে জেলার আজমিরীগঞ্জ উপজেলার  কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু বরন করে । ১১ই মে রোজ রোববার  বিকেল প্রায় ৫ ঘটিকায়    এ ঘটনা ঘটে। মৃত সাজু মিয়া কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার পুত্র।


স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সাজু মিয়া তার বাড়ির পাশে জমিতে পানি দেওয়ার ড্রেনে গোসল করতে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের শিকার হন সাজু। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে আহত অবস্থায়  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার  মৃত ঘোষণা করেন। 


ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আ: রব মিয়ার সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, রোববার বিকেলে সাজু মিয়া তার বাড়ির পাশে একটি ড্রেনে গোসলের সময় বজ্রপাতে আহত হন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বজ্রপাতে সাজু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজমিরীগঞ্জের বি এন পির  উত্তপ্ত রাজনীতি এখন ইউনিয়নে ছরাচ্ছে

আজমিরীগঞ্জের বি এন পির উত্তপ্ত রাজনীতি এখন ইউনিয়নে ছরাচ্ছে

মোঃ আশিকুর রহমান স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জের বি এন পির  উত্তপ্ত রাজনীতি এখন ইউনিয়নে ছরাচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক আহমেদ আলী মুকিবের  একটি গ্রুপ,ও  সাবেক সাংগঠনিক সম্পাদক  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, একটি  গ্রুপ, নেতৃত্বের প্রতিযোগিতায় এখন উত্তপ্ত আজমিরীগঞ্জ  উপজেলা বি এন পি পাশাপাশি এখন  ইউনিয়ন পর্যায়ে চলে গেছে  রাজনীতি । দল গোছানোর চেষ্টা  উভয় পক্ষই এতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।  আজমিরীগঞ্জ  উপজেলার  জলসুখা ইউনিয়নে  পাল্টা পাল্টি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পক্ষে-বিপক্ষে  সভা সমাবেশ করেন জলসুখা ইউনিয়ন বি এন পি দুই পক্ষই। এতে এলাকায় আলোচনার ঝড় বইছে । গতকাল সোমবার ২টি আহবায়ক কমিটি গঠন হয় ।আহমেদ আলী মুকিব গ্রুপের ইউনিয়ন কমিটির সাবেক  সভাপতি সলিমুল্লাহর বাড়িতে বিকাল ৩ ঘটিকায় ২১জন সদস্য  বিশিষ্ট কমিটি গঠন করে। এবল  সন্ধায় জলসুখা  বাজারে ডাঃ জীবন গ্রুপে ৭১ সদস্য বিশিষ্টি  আহ্বায়ক কমিটি গঠন করে।

আজমিরীগঞ্জ পিরোজপুরে এক্সলেভটর দিয়ে মাটি কাটায় ভেঙে যেতে পারে মুল রাস্তা

আজমিরীগঞ্জ পিরোজপুরে এক্সলেভটর দিয়ে মাটি কাটায় ভেঙে যেতে পারে মুল রাস্তা

মোঃ মোজাহিদ মিয়া, আজমিরীগঞ্জ প্রতিনিধি : 

আজমিরীগঞ্জ বদলপুর ইউনিয়নের পিরোজপুর, হিলালপুর বেশ কিছু দিন ধরে অবৈধ এক্সেলেভেটরের মাধ্যমে মাটি কাঁটার হিড়িক পড়েছে। কোথায় বিভিন্ন জায়গায় রাতের বেলায়ও ৮/১০ টি ট্রাক্টর দিয়ে অবৈধ এক্সেলেভেটর দিয়ে  ফসলী জমির ক্ষতি করে মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করছে।আবার কোন সময় ফসলী জমি নষ্ট করে ভিট নির্মাণ করে।সরজমিন গিয়ে দেখা যায়, আজমিরীগঞ্জ ২ নং বদলপুর ইউনিয়নের পিরোজপুর হিলালপুরে প্রধান ফটক রাস্তার পাশে  এক্সেলেভেটর দিয়ে মাটি কাটায় রাস্তার ক্ষতির সম্মুখীন হতে পারে, এলাকাবাসীর ধারণা এইভাবে রাস্তার পাশ থেকে মাটি কাটায় মূল রাস্তা ভেঙে যেতে পারে। মেইন রাস্তার পাশে এমনভাবে মাটি কাটতেছে,অল্প বৃষ্টি হলেই রাস্তা ভেঙে পড়বে।অপরদিকে,পিরোজপুর হিলালপুরের রাস্তার পাশে

এক্সলেভটর দিয়ে কৃষি জমির শ্রেনী পরিবর্তন করে, ফসলী জমি খনন করে পুকুর  নির্মান করা হয়েছে। যার ফলে ফসলী জমি হ্রাস পাচ্ছে, ভূমিক্ষয়,ও রাস্তা ভেঙ্গে যেতে পারে।ফসলী জমি কেটে পুকুর খননে পাশ্ববর্তী জমির ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। এক্সলেভটর দিয়ে

ফসলি জমি কেটে পুকুর খনন ও রাস্তার পাশে মাটি খনন এই বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদারের সাথে মুঠোফোনে কল করলে,তিনি রিসিভ করেনি।

সংষ্কার কাজ না হওয়ায় আজমিরীগঞ্জ - বানিয়াচং শরীফ উদ্দিন সড়কে  সাধারন মানুষের দুর্ভোগ চরম সীমায়

সংষ্কার কাজ না হওয়ায় আজমিরীগঞ্জ - বানিয়াচং শরীফ উদ্দিন সড়কে সাধারন মানুষের দুর্ভোগ চরম সীমায়

মোঃ মোজাহিদ মিয়া, আজমিরীগঞ্জ প্রতিনিধি :

আজমিরীগঞ্জ বানিয়াচং (শরীফ উদ্দিন) সড়কের যানবাহনে চলাফেরা রীতিমত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, বর্তমানে এই রাস্তার দুরবস্থার কারণে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে   চলাচল করছে জনসাধারণ । ফলে সাধারন মানুষের দুর্ভোগ চরম সীমায় পৌঁছেছে, প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা । অবিশ্বাস্য হলে ও সত্যি একবার টেন্ডার হয়ে ও থমকে গেছিলো শরীফ উদ্দিন সড়কের মেগা প্রকল্পের সংষ্কার কাজ।


৩২ কোটি মেগা প্রকল্প রিটেন্ডার করে মন্ত্রনালয়ে পাঠানো হয়। কিন্তু ঠিকাদার প্রতিষ্টানগুলির জটিলতার কারনে, মন্ত্রনালয় থেকে সংস্কারের কাজটি রিভাইলেশনে জেলা ও বিভাগীয় সড়ক ও জনপদ বিভাগে ফিরে আসে। আর এদিকে রাস্তার বেহাল অবস্থা সব মিলিয়ে মানুষের জীবন যাপন বিপর্যস্ত, ভয়াবহ ধারণ করেছে ।আজমিরীগঞ্জ উপজেলা জেলা সদরের সাথে একমাত্র  যোগাযোগের অবলম্বন হচ্ছে শরিফ উদ্দিন সড়ক ও আজমিরীগঞ্জ  বানিয়াচং  ভায়া শিবপাশা  সড়ক  সেই  সড়ক গুলোর বেহাল দশা হয়ে পড়েছে। কোথাও কোথাও  পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। বৃষ্টি হলেই দেখা যায় এ যেন রাস্তা নয় ছোট বড় পুকুর, কোথাও সড়ক ধসে পড়েছে,  চলাচলের অযোগ্য। এক পাশ থেকে রাস্তা সংস্কার করা হয়, আরেক পাশ দিয়ে নষ্ট হয়।


সরেজমিনে গিয়ে দেখা যায়  আজমিরীগঞ্জে উপজেলা সদরে মূল প্রবেশদ্বার  থেকে শুরু করে  জলসুখা ঈদগাহ সামনে এবং  ঝিংরি ব্রীজের গোড়ার সংযোগ স্থানে বড় ধরনের গর্ত হয়েছে , গাড়ি চলাচলের সময় যেন নেীকার  মতো ঢেউ খেলে  কখন  যেন গাড়ি  উল্টে যায়,  সড়কটির এমন ভাঙ্গন ও বেহাল দশা থাকলেও ছোটবড় যানবাহন চালকদের জন্য সতর্কীকরণে নেই কোন সতর্কীকরণ বোর্ড । এরই মাঝে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস, সিএনজি, মালামালবাহী ট্রাক, পিক আপ সহ  শতশত যানবাহন। এসময় স্থানীয় লোকজনের সঙ্গে  আলাপকালে বেশ কয়েকজন  জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘদিনেও এসব ভাঙ্গন সংস্কারের কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।স্থানীয়রা জানান, সড়কটিতে শতশত যাত্রীবাহী, মালবাহী পরিবহন চলাচল করে। সড়কটির দ্রুত মেরামত না করা হলে যেকোন সময় ঘটবে বড় ধরনের দুর্ঘটনা। জানা যায়, এই রাস্তার সংষ্কার  কাজের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ৩২ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন হয়।ভাটি এলাকার জনগনের শঙ্কা জেগেছে এই রাস্তার সংস্কার কাজ কি হবে., তারপর ও নতুন করে আশার আলো জেগেছিল সংষ্কারের কাজ রিটেন্ডারে হওয়ায়।

 

এই বিষয় নিয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী(সওজ) সড়ক উপ- বিভাগ হবিগঞ্জ , মোঃ শহীদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, টেন্ডার দেওয়ার পর রিটেন্ডার দেয়, রিভাইলেশন করার পর মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে, মিনিস্ট্রি একবার ফেরত পাঠিয়েছে, আবার রিভাইলেশন পাঠার পর মিনিস্ট্রি এপ্রোব করলে কাজ হয়ে যাবে।এই বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী যোগাযোগ করতে পারেন।
উপ সহকারী প্রকৌশলী(সওজ) সড়ক জোন সিলেট , আরিফ হোসাইন এর সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, আজমিরীগঞ্জ বানিয়াচং (শরীফ উদ্দিন) সড়কের সংষ্কার কাজ রিভাইলেশন চলছে এ সপ্তাহে রিভাইলেশন মন্ত্রনালয়ে পাঠানো হবে। ঠিকাদার প্রতিষ্ঠান গুলোর কারনেই রিভাইলেশন চলছে, এখনও কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পাবে ফাইনাল হয় নি। কবে কাজ শুরু হতে পারে জিজ্ঞেস করলে তিনি জানান সংষ্কার কাজ শুরু হতে দেরি হবে, তবে রিভাইলেশন হলে বোঝা যাবে কবে কাজ শুরু হবে।

কাকাইলছেওয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় পুলিশের হাতে ধরা

কাকাইলছেওয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় পুলিশের হাতে ধরা

আব্দুল মজিদ, কাকাইলছেও প্রতিনিধি :
আজমিরীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় মানিক মিয়া নামে এক চুরকে আটক করেছে এসআই জয়ন্ত।

আটককৃত চুরের নাম মানিক মিয়া (১৯) পিতার নাম জয়নাল মিয়া। সে কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর এর বাসিন্দা। 

শনিবার (০২/১১/২০২৪) আনুমানিক ১ টার দিকে মোঃ রুবেল ভূঁইয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। 

মানিক মিয়া অটোরিকশা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আজমিরীগঞ্জ থানা পুলিশ ২.৩০ মিনিটের দিকে সন্দেহ জনকভাবে মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে অটোরিকশাটি চুরি করে এনেছে বলে জানায়। পরে পুলিশ অটোরিকশা সহ মানিক মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

খবর পেয়ে ভুক্তভোগী অটোরিকশার মালিক আশিক মিয়া থানায় উপস্থিত হয়ে মানিক মিয়ার বিরুদ্ধে অটোরিকশা চুরির মামলা দায়ের করে।

আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত জানান, মানিক মিয়াকে কোর্টে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে।

নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে কর্তৃক নগদ অর্থ প্রদান

নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে কর্তৃক নগদ অর্থ প্রদান

এম. মজিবুর রহমান, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে এর অর্থায়নে মোঃ নাজমুল আলম চৌধুরী বাবুল এর সার্বিক তত্ত্বাবধানে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। 

৫ অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকায় উক্ত ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ পৌঁছে দেন । এ সময় স্থানীয় 

স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন আমজদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মনছুর আহমদ আজাদ, কালাভরপুর গ্রামের মোঃ লুৎফুর মিয়া, মোঃ সাইফুর রহমান, প্রজাতপুর গ্রামের মোঃ ফয়ছল মিয়া, নুরুল আমীন চৌধুরী প্রমূখ। সুদূর যুক্তরাজ্য থেকে দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসী গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে সভাপতি খুররম চৌধুরী, সিনিয়র সহসভাপতি নানু মিয়া, সাধারণ সম্পাদক মনসুর আহমদ রুবেল এবং ট্রেজারার মিয়া মুহাম্মদ জামিলকে সহ উক্ত সংগঠনের সাথে সম্পৃক্ত সকল সদস্যকে আন্তরিক  ধন্যবাদ জ্ঞাপন করেন।

নবীগঞ্জের কুর্শিতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের বেপরোয়া হামলায় স্ত্রী, সন্তান সহ গুরুতর আহত ক্ষুদ্র ব্যবসায়ী

নবীগঞ্জের কুর্শিতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের বেপরোয়া হামলায় স্ত্রী, সন্তান সহ গুরুতর আহত ক্ষুদ্র ব্যবসায়ী

এম. মজিবুর রহমান, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সামাল উল্লাহ (৫৫) অভিযোগ করে কান্না জড়িত কন্ঠে বলেন, তিনি তার বাড়িতে একটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন৷ তার দোকানের ক্রেতা একই গ্রামের মৃত বারিক উল্লার পুত্র প্রভাবশালী  আবুল হোসেন (৪৫)এর নিকট তার দোকান বাকি বকেয়া মাত্র ৬০ টাকা পাওনা ছিল, এই টাকা  চাইতে গিয়ে গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ১০টায় বাকবিতণ্ডায়  আবুল হোসেন ও তার লোকজনের অতর্কিত হামলায় প্রথমে সামাল উল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়, তার আর্ত চিৎকার শোনে তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার স্ত্রী আফিয়া বেগম (৪৫),তার  ছেলে সজল উল্লাহ (৩১) গুরুতর আহত হন৷ তাদেরকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সজল উল্লার শারিরীক  অবস্থার বেগতিক দেখে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়,গুরুতর আহত সামাল উল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়৷  

এই হামলার ঘটনায় নির্যাতিত পরিবারের লোকজন চরম আতঙ্কে দিনযাপন করছেন৷ অবশেষে নিরুপায় হয়ে বানিয়াচং সেনাবাহিনীর ক্যাম্পে ২৮ সেপ্টেম্বর  একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ আহত সামাল উল্লাহ বলেন, হামলাকারী প্রভাবশালী  আবুল হোসেন তার ছেলে আকলু মিয়া,সহযোগী সাহিদ,মুজিব গংদের অত্যাচারে তাহারা মানবেতর জীবনযাপন করছেন,আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তিনি সুবিচার প্রার্থী৷

আজমিরীগঞ্জে তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র  করে ২ ঘন্টা ব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে  আহত শতাধিক

আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ ঘন্টা ব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে আহত শতাধিক

মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ

আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা পশ্চিমভাগে ছোট বাচ্চাদের ঝগড়া কে কেন্দ্র করে  ২ঘন্টা রক্তক্ষয়ী সংঘর্ষে   আহত প্রায় শতাধিক । এই ঘটনাটি ঘটে ৯ই সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১০ঘটিকায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে পশ্চিমবাগ কদম তারা গ্রামে । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়  শিবপাশা ইউনিয়নে পশ্চিমবাগ কদম তারা গ্রামের দুলু মেম্বার ও মলাই মিয়া দুই গ্রুপের মধ্যে  সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে  জানা যায়,  গত রবিবার বিকেলে দুলু মেম্বারের ছেলে ও মলাই মিয়ার ভাতিজার মধ্যে  ঝগড়া হয় । এই নিয়ে গত রবিবার রাতে উভয় পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া  হয়। পরিশেষে শালিশের  মাধ্যমে  উভয় পক্ষকে  শান্ত করা হয়। এরই জের ধরে সোমবার সকাল ১০ঘটিকায় দুই পক্ষের মহিলাদের কথা-কাটাকাটি নিয়ে  রক্তক্ষয়ী সংঘর্ষ জড়িয়ে পরে দুই গ্রুপের লোকজন।    দীর্ঘ  প্রায় ২ ঘন্টা সংঘর্ষের পর শিবপাশা ফাঁড়ির পুলিশ  ও এলাকার লোক জনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে উভয় পক্ষে  শতাধিক আহত হয়। আহতদের  আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়। এখন ও  পরিস্থিতি স্বাভাবিক হলে ও এলাকায়  থমথমে বিরাজ করছে।

এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দু'পক্ষের সংঘর্ষ হয়েছিলো আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি,এই বিষয়ে অভিযোগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিচারের দাবিতে দৌলতখানে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

শেখ হাসিনার বিচারের দাবিতে দৌলতখানে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

মোঃ বাবুল রানা, ভোলা (বরিশাল) থেকে:

শেখ হাসিনা ও তার  দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে উপজেলা বিএনপি  ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা । বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল  বের করা হয়। মিছিলটি দৌলতখান  পৌরশহর প্রদক্ষিণ  করে।


পরে দলীয় কার্যালয়ের সামনে  উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা  বিএনপির সাবেক সম্পাদক নাজিমুদ্দিন হাওলাদার, ক্রীড়া ও প্রকাশনা সম্পাদক  আব্দুল কাদের উজ্জল চৌধুরী, পৌর বিএনপির  সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক সঞ্জীব  মৃধা, সদস্য সচিব সোহান পৌর ছাত্রদলের আহবায়ক  মোঃ রায়হান, সদস্য সচিব জুয়েল মৃধা।

আজমিরীগঞ্জে ৯দিন পর থানা পুলিশের কার্যক্রম শুরু

আজমিরীগঞ্জে ৯দিন পর থানা পুলিশের কার্যক্রম শুরু


আজমিরীগঞ্জে ৯দিন পর থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে আজমিরীগঞ্জ থানায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক, বিএনপি ও সকল অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ, খেলাফত মজলিস ও জামাতের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ প্রমূখ। এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমন চৌধুরী উপস্থিত সকলের প্রতি শান্তিপূর্ণ আজমিরীগঞ্জ উপজেলা গড়তে সকল ধরনের রাজনৈতিক উস্কানীমূলক কাজে লিপ্ত না থাকার আহ্বান জানান। 

পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহোযোগিতা করতেও উপস্থিত বলেন তিঁনি। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ বলেন, আজমিরীগঞ্জের সকল নাগরিকের জন্য সকল ধরনের সেবা দিতে আজমিরীগঞ্জ থানা পুলিশ সর্বদা কাজ করে যাবে।

উপাচার্য সৌমিত্র শেখরের পদত্যাগে নজরুল বিশ্ববিদ্যালয়ে মিস্টি বিতরণ

উপাচার্য সৌমিত্র শেখরের পদত্যাগে নজরুল বিশ্ববিদ্যালয়ে মিস্টি বিতরণ

শফিকুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখরের পদত্যাগে মিস্টি বিতরণ করেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা,তারা আরো বলেন কোনো বিশ্ববিদ্যালয় যেনো দুর্নীতি,অনিয়মের মধ্য দিয়ে রাজত্ব কায়েম না করতে পারে তার জন্য ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার অভিযোগে টানা ষষ্ঠ দিনের সাধারণ শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা/কর্মচারীদের আন্দোলনের মুখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৌমিত্র শেখর পদত্যাগ করেছেন।বুধবার রাষ্ট্রপতি বরাবর ও শিক্ষা সচিবের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন।

ভিসির পদত্যাগের খবর ক্যাম্পাসে পৌঁছালে আন্দোলনকারীরা স্বস্তির নি:শ্বাস ফেলেন। আন্দোলনকারীরা আরো জানান, ভিসি পদত্যাগ করেছেন। তার সহচর ট্রেজারার আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবীর সহ আরো অতি উৎসাহী কর্মকর্তা/কর্মচারীরা পদত্যাগ না করলে আন্দোলন চলবে।

আজমিরীগঞ্জের সাবেক ভাইস-চেয়ারম্যান সজীবের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ভাংচুর

আজমিরীগঞ্জের সাবেক ভাইস-চেয়ারম্যান সজীবের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ভাংচুর

আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মমিনুর রহমান সজীবের বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সজীব ও তার পরিবারের সদস্যা। মমিমুনর রহমান সজীব বলেন, ‘৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের পর আমাদের দলের নেতাকর্মীদের উপর হামলা-নির্যাতন ও গণগ্রেফতার শুরু হয়। গ্রেফতার এড়াতে অন্যান্য নেতাকর্মীদের ন্যায় আমিও আত্মগোপন করি। ওই দিন বিকেলে উপজেলা সংলগ্ন আমার ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস ভাংচুর করা হয়। ব্যবস প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ, ধান, চালসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করা হয়। রাতে আমার বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়’। 

সজীব জানান, হামলার পর তার পরিবারের সদস্য অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং তার লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।

নবীগঞ্জ শহরে প্রায় দেড়যুগ পর সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার হলো প্রবাসীর মালিকানাধীন ভূমি ও ব্যবসা প্রতিষ্ঠান৷

নবীগঞ্জ শহরে প্রায় দেড়যুগ পর সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার হলো প্রবাসীর মালিকানাধীন ভূমি ও ব্যবসা প্রতিষ্ঠান৷

এম. মজিবুর রহমান, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের নবীগঞ্জে দীর্ঘ দেড়যুগ পর  উদ্ধার হলো প্রবাসীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও ভূমি৷ পৌর শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার মোড় সন্নিকটে  মায়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ভূমি অবশেষে সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর একটি সূত্রে জানাগেছে৷ জানাযায়, প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শেখ আব্দুল গফুর (৬৮) নামে হয়রানির শিকার ব্যক্তি বলেন, তিনি স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন, এরই সুবাদে  তাঁর এই ব্যবসা প্রতিষ্ঠান ও ভূমি দেখা শোনার দায়িত্ব দেন তারই আপন ভাগিনা একই উপজেলার সদর ইউনিয়নের সরিষপুর গ্রামের আকলিছ মিয়ার পুত্র সাজ্জাদুর রহমান এর নিকট৷

কিন্তু তাঁর ভাগিনা দীর্ঘ ১৮ বছর ধরে তার মালিকানাধীন ভুমি ও উক্ত ট্রাভেলস জবরদখল করে তাঁকে আবার উল্টো হুমকি ধামকি দিয়ে নানাভাবে হয়রানি করে আসছিলেন, এনিয়ে তিনি বিভিন্ন মহলে ধর্ণা দিয়ে ও প্রভাবশালী ভাগিনা ও তার লোকজনের  কবল থেকে তার এই সম্পদ উদ্ধারে ব্যর্থ ছিলেন৷ অবশেষে বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবীগঞ্জ থানায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর (৬৪ ইষ্ট বেঙ্গল)  ক্যাম্প  বরাবরে তিনি অভিযোগ দায়ের করলে প্রবাসী শেখ  আব্দুল গফুর এঁর বিষয়টি অতি গুরুত্ব সহকারে  বিবেচনা করে সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে অবশেষে গত ১৩ আগষ্ট বেলা ২টায় সেনাবাহিনীর হস্তক্ষেপে  ৬৪ ইষ্ট বেঙ্গল নবীগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূইয়া ও তাদের টিম কর্তৃক জবরদখলকারীদের কবল থেকে মায়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর ভূমি  ও চাবি উদ্ধার করে   ভূমির প্রকৃত মালিককে জায়গাটি সমজিয়ে দেয়া হয়৷

এঘটনার সত্যতা স্বীকার  করলেন ৬৪ ইষ্ট বেঙ্গল নবীগঞ্জ ক্যাম্প এর নবীগঞ্জ থানায় কর্মরত সিনিয়র  ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূইয়া৷ এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এই প্রবাসী ও তার পরিবার৷